ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর মতিঝিলে গ্যারেজের আগুনে পুড়লো দুটি এসি বাস

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুনে গ্যারেজে রাখা দুটি এসি বাস পুড়ে গেছে। আজ (রবিবার) বেলা ১১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।


প্রত্যাক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑